Web Analytics

গাজীপুরে মৌলিক সাংবাদিকতা ও নৈতিক প্রতিবেদনবিষয়ক এক কর্মশালায় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেছেন, অপসাংবাদিকতা রোধে সাংবাদিকতার যোগ্যতার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিচ্ছে। ২ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল কনভেনশন হলে গাজীপুর জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ আয়োজনে দিনব্যাপী কর্মশালাটি হয়। এতে গাজীপুরে কর্মরত প্রায় ৮০ জন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মী অংশ নেন।

সৈয়দ আবদাল আহমদ বলেন, এআইর যুগে সত্য-মিথ্যা নির্ধারণ করে তথ্য সরবরাহ করা বড় চ্যালেঞ্জ এবং সাংবাদিকরা তা মোকাবিলা করেই দায়িত্ব পালন করছেন। বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, রাষ্ট্র ও ক্ষমতাবানকে প্রশ্ন করা এবং জবাবদিহির মধ্যে রাখা সাংবাদিকতার মূল কাজ; এটি গণতন্ত্র, জনগণের অধিকার, স্বচ্ছতা ও ন্যায়বিচারকে সহায়তা করে।

কর্মশালায় সাংবাদিকতার মৌলিক নীতিমালা, নৈতিক প্রতিবেদন, তথ্য যাচাই, শিশু সুরক্ষা, শিশুশ্রম ও বাল্যবিবাহবিষয়ক আইন এবং গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা হয়। বক্তারা শিশু ও নারীর অধিকারবিষয়ক প্রতিবেদনে সংবেদনশীলতা, তথ্য যাচাই ও ভুক্তভোগীর মর্যাদা রক্ষার ওপর জোর দেন। জেলা প্রশাসক তিনটি সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়ে নির্মিত সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্রও প্রদর্শন করেন।

03 Aug 26 1NOJOR.COM

অপসাংবাদিকতা ঠেকাতে সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।