Web Analytics

জয়পুরহাটে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় আলম মন্ডল নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার বিকেলে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আবদুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আলম মন্ডল আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের মৃত কফিল উদ্দিন মন্ডলের ছেলে। আদালত তাকে এক লাখ টাকা জরিমানাও করেছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুরে ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থী মাদ্রাসা থেকে বাড়ি ফিরে একা অবস্থায় থাকাকালে প্রতিবেশী আলম মন্ডল তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামি পালিয়ে যায়। পরে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ঘটনাটি জানায় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১১ অক্টোবর ভুক্তভোগীর বাবা আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত মৃত্যুদণ্ডের রায় দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রিনাত ফেরদৌসী রিনি মৃত্যুদণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।

14 Jul 26 1NOJOR.COM

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় আলম মন্ডলের মৃত্যুদণ্ড ঘোষণা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।