নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় নাসিকের কয়েকজন পরিচ্ছন্ন কর্মীকে মারধর করেছে হকাররা। সোমবার বিকেলে চাষাঢ়া প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাত দখলমুক্ত করতে গেলে সংঘবদ্ধভাবে হকারদের একটি অংশ পরিচ্ছন্ন কর্মীদের ওপর হামলা চালায় এবং কয়েকজনকে মারধর করে পালাতে বাধ্য করে।
এর আগে সকাল থেকে হকাররা চাষাঢ়ায় বিক্ষোভ করে এবং দুপুরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি প্রদান করে। পরে তারা পুনরায় চাষাঢ়ায় ফিরে অবস্থান নেয়। বিকেলে হকাররা ফুটপাতে বসার চেষ্টা করলে পরিচ্ছন্ন কর্মীরা বাধা দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ঘটনাটিকে নেক্কারজনক বলে মন্তব্য করেন এবং জানান, এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করা নগরবাসীর প্রাণের দাবি এবং এতে কোনো আপোষ হবে না।
নারায়ণগঞ্জে ফুটপাত উচ্ছেদে নাসিক কর্মীদের ওপর হকারদের হামলা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।