Web Analytics

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগে দায়ের রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বিষয়টি নিশ্চিত করেন।

দুই দফায় মোট সাত দিনের রিমান্ড শেষে বুধবার রাকিবুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এরপর আসামিপক্ষ জামিন আবেদন করলে আদালত তা নাকচ করেন। এর আগে ২৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে সেদিন আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, ফেসবুকে অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের অডিও ক্লিপে রাকিবুল রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক মন্তব্য করেন। ক্লিপটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা হয়। পরে তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে অব্যাহতি দিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয় এবং পরে মামলাটি ডিএমপির গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়।

02 Oct 26 1NOJOR.COM

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ক্যান্টনমেন্ট ওসি রাকিবুল হাসানের জামিন নামঞ্জুর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।