Web Analytics

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছয় বছরের এক শিশুকে যৌন হয়রানির দায়ে মো. কামরুল ইসলাম নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। শনিবার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুনশি মো. মফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালত সূত্রে জানা যায়, শিশু নীলা আক্তার নানার বাড়িতে বেড়াতে গেলে নতুন বক্তারচর এলাকার বাসিন্দা মৃত সিরাজের ছেলে কামরুল তাকে ১০ টাকার বিস্কুট কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যান এবং যৌন হয়রানি করেন। এ ঘটনায় ২০১৮ সালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের হয়। পরে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

রায় ঘোষণার সময় কামরুল পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আগে ভোগ করা হাজতবাস তার সাজা থেকে বাদ যাবে। রাষ্ট্রপক্ষ জানায়, নয়জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় সাজা দেওয়া হয়েছে। জরিমানার অর্থ শিশুটির মা-বাবাকে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

17 Oct 26 1NOJOR.COM

দক্ষিণ কেরানীগঞ্জে শিশুকে যৌন হয়রানির দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।