পবিত্র রমজান মাস উপলক্ষে নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহারকারীদের জন্য বিশেষ ক্যাম্পেইন ঘোষণা করেছে নগদ। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা ওমরাহ পালনের সুযোগ পাবেন। অংশ নিতে হলে গ্রাহককে পারসন টু পারসন (P2P) লেনদেন বাদে ন্যূনতম ৩ হাজার টাকা লেনদেন করতে হবে। প্রথম রমজান থেকে শুরু হয়ে শেষ রমজান পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। নির্ধারিত শর্ত পূরণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে এবং তাদের সঙ্গে নগদ ইসলামিকের গ্রাহকসেবা কেন্দ্র থেকে যোগাযোগ করা হবে।
নগদ ইসলামিক শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, ধর্মপ্রাণ মুসলমানদের রমজানে নগদ ইসলামিকের মাধ্যমে লেনদেনের উৎসাহ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্যাম্পেইন সংক্রান্ত সব সিদ্ধান্ত নগদ কর্তৃপক্ষের এবং অংশগ্রহণকারীর অ্যাকাউন্ট সচল ও পূর্ণ প্রোফাইল সম্পন্ন থাকতে হবে।
এছাড়া কেউ অসদুপায় অবলম্বন করলে বা সন্দেহজনক লেনদেন করলে তাকে তাৎক্ষণিকভাবে ক্যাম্পেইন থেকে অযোগ্য ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
রমজানে নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহারকারীদের জন্য ওমরাহ জয়ের সুযোগ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।