যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন আলোচনার আগে যুদ্ধবিরতি নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি জানান, এমন কোনো যুদ্ধবিরতি তারা চান না যা প্রতিপক্ষকে পুনরায় শক্তি সঞ্চয় করে হামলার সুযোগ দেয়। তেহরানে বিদেশি রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, আলোচনার ভিত্তি হিসেবে ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনায় সম্মতি হয়েছে।
রাভানচি বলেন, ইরান সবসময় কূটনীতি ও সংলাপকে স্বাগত জানায়, তবে এমন সংলাপ নয় যা ভুল তথ্যের ওপর ভিত্তি করে প্রতারণার উদ্দেশ্যে পরিচালিত হয় এবং ভবিষ্যৎ সামরিক আগ্রাসনের পথ তৈরি করে। তিনি আরও জানান, যথাযথ নিশ্চয়তা ছাড়া এমন পরিস্থিতি আর মেনে নেওয়া হবে না বলে ইরান তার মিত্রদের জানিয়েছে।
ইসলামাবাদে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে কৌতূহল ও উদ্বেগ উভয়ই বাড়ছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে যুদ্ধবিরতিতে কঠোর অবস্থান জানাল ইরান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।