ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ইস্যুতে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন। দেশটির বিভিন্ন মহল যুদ্ধবিরতি বাতিলের আহ্বান জানাচ্ছে, আর সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে অভিযান আরও বিস্তৃত করার ইঙ্গিত দিয়েছে। ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, দক্ষিণ লেবাননে কার্যত কোনো যুদ্ধবিরতি নেই, যদিও দেশের অন্যান্য অংশে তা বজায় রাখার চেষ্টা চলছে।
ইসরাইলের জনগণের একটি বড় অংশ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোও যুদ্ধবিরতির বিরোধিতা করছে। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা গণমাধ্যমে হতাশা প্রকাশ করে বলেছেন, এই যুদ্ধবিরতি সেনাদের জন্য ক্ষতির কারণ হচ্ছে। প্রতিদিনই হিজবুল্লাহর ফাইবার-অপটিক কেবলচালিত ড্রোন হামলায় সেনারা আহত হচ্ছেন।
সেনাবাহিনীর দাবি, এসব ড্রোন মোকাবিলায় কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা এখনো নেই। তাই লেবাননের অভ্যন্তরে আরও গভীরে প্রবেশ করে ড্রোন উৎপাদন কেন্দ্রগুলোতে হামলার প্রয়োজন রয়েছে বলে তারা উল্লেখ করেছে।
লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চাপ, সেনাবাহিনীর অভিযান বিস্তারের ইঙ্গিত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।