Web Analytics

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম নিরাপদ জাহাজ, পরিচ্ছন্ন ও আধুনিক বন্দর, দক্ষ নাবিক, শক্তিশালী নিয়ন্ত্রণব্যবস্থা এবং টেকসই নৌবাণিজ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্ব নৌ দিবস–২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আন্তর্জাতিক কনভেনশন অনুসমর্থন বা আইন প্রণয়ন যথেষ্ট নয়; নীতি ও অঙ্গীকারের কার্যকর বাস্তবায়ন প্রয়োজন।

মন্ত্রী বন্দর আধুনিকায়ন, অটোমেশন, সক্ষমতা বৃদ্ধি এবং পণ্য খালাসের সময় কমানোর ওপর গুরুত্ব দেন। তিনি নৌপরিবহন অধিদপ্তরের পরিদর্শন সক্ষমতা বাড়ানো এবং ফ্ল্যাগ স্টেট ও পোর্ট স্টেট কন্ট্রোলকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কথা বলেন। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মেসবাহ-উল-আজিম সামুদ্রিক নিরাপত্তা, তথ্য বিনিময়, মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস ও সংস্থাগুলোর সমন্বয় জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম বন্দর বছরে প্রায় ৩৪ লাখ টিইইউ কনটেইনার পরিচালনা করে এবং ২০২৯ সালে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালুর লক্ষ্য রয়েছে। দেশে ২৪টি জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ইয়ার্ড কমপ্লায়েন্স অর্জন করেছে, আরও ২০টি সনদায়নের প্রক্রিয়ায় আছে। তেল ও বাংকার দূষণ ক্ষতিপূরণ এবং জাহাজের ধ্বংসাবশেষ অপসারণসংক্রান্ত তিনটি আন্তর্জাতিক কনভেনশনেও বাংলাদেশ যোগ দিয়েছে।

27 Sep 26 1NOJOR.COM

নিরাপদ জাহাজ, আধুনিক বন্দর ও শক্তিশালী নৌ নিয়ন্ত্রণের আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।