Web Analytics

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ইসমাইল কোওসারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিষয়ক আলোচনার অবস্থানকে পরস্পরবিরোধী ও অবিশ্বস্ত বলে মন্তব্য করেছেন। বুধবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

কোওসারির ভাষ্য অনুযায়ী, ট্রাম্প ৭৫ বার হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি করলেও বাস্তবে প্রণালিটি এখনো বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, ট্রাম্প ১০৬ বার ইরানের পরাজয় নিয়ে মন্তব্য করেছেন এবং একই সময়ে তেহরানের সঙ্গে আসন্ন চুক্তি হওয়ার দাবি করেছেন ৮৮ বার।

এর আগে মঙ্গলবার রাতে ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে কয়েক ঘণ্টার মধ্যেই একটি সমঝোতা হতে পারে। তবে তেহরান বারবার জানিয়ে আসছে যে, ওয়াশিংটনের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা চলছে না।

06 Aug 26 1NOJOR.COM

ইরান বলছে, ইরান ইস্যুতে ট্রাম্পের বক্তব্য পরস্পরবিরোধী ও অবিশ্বস্ত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।