Web Analytics

আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে দাবানলে অন্তত ১২ জন নিহত এবং ৫৪ জন আহত হয়েছেন বলে বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে বহু পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। আলজেরিয়া ও প্রতিবেশী তিউনিসিয়াজুড়ে চলা তীব্র তাপপ্রবাহের মধ্যেই আগুনের ঘটনাগুলো ঘটেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ সায়ুদ জানান, জিজেল প্রিফেকচারে পাঁচজন, বেজাইয়াতে চারজন এবং তিজি উজুতে তিনজনের মৃত্যু নথিভুক্ত হয়েছে। হাসপাতালে ৫৪ জন দগ্ধ রোগী ভর্তি আছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে তিনি জানান।

বেসামরিক সুরক্ষা দল বুধবার দেশজুড়ে ১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত করেছে। এর মধ্যে বেজাইয়া প্রদেশেই ৩৬টি ঘটনা ঘটে এবং ১৮টি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিনির্বাপক দল স্কিকদা, এল তারফ, বুইরা, তিজি উজু ও তেবেসা প্রদেশের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে বেজাইয়ায় অভিযান তখনও চলছিল।

27 Aug 26 1NOJOR.COM

উত্তর-পূর্ব আলজেরিয়ায় দাবানলে ১২ জন নিহত, আহত ৫৪

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।