Web Analytics

নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি বলেছেন, ইসরাইল ও গাজা যুদ্ধ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার পর তিনি ও তার স্ত্রী হত্যার হুমকি পেয়েছেন। রোলিং স্টোনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, মেয়র হওয়ার আগেই এই হুমকি শুরু হয়েছিল এবং দায়িত্ব নেওয়ার পরও তা অব্যাহত আছে। তবে হুমকি প্রদানকারীদের পরিচয় তিনি জানাননি।

মামদানি বলেন, নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য থাকাকালীনও তিনি একই ধরনের হুমকির মুখে পড়েছিলেন। তখন ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার সমালোচনা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিক হত্যার বিরোধিতা করায় তাকে হুমকি দেওয়া হয়েছিল বলে তিনি জানান। দ্য নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার প্রেক্ষাপটে দ্য হেগে বিচারিক কার্যক্রম শুরু হওয়া উচিত। পরে তিনি স্পষ্ট করেন, আইসিসির পরোয়ানা কার্যকর করার স্বাধীন আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই; এ ধরনের পদক্ষেপের দায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের।

24 Jul 26 1NOJOR.COM

ইসরাইল ও গাজা বিষয়ে অবস্থানের পর মামদানি ও তার স্ত্রী হত্যার হুমকির মুখে পড়েছেন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।