Web Analytics

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুষ্ঠানের স্থান সংলগ্ন এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন মিনি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম সোহেল রানা (৩০), তিনি উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার তারেক রহমানের আগমন উপলক্ষে অনুষ্ঠানস্থলে প্রস্তুতি চলছিল। এ সময় সোহেল রানা হঠাৎ স্লোগান দিতে শুরু করলে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে তাকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় তাকে থানায় নিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক হারুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটি নেশাগ্রস্ত ছিলেন। থানার ওসির বক্তব্য পাওয়া যায়নি। বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে তারেক রহমানের শ্রীমঙ্গল সফর নির্ধারিত রয়েছে, এ উপলক্ষে প্রশাসন ও আয়োজকদের প্রস্তুতি চলছে।

17 Jun 26 1NOJOR.COM

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে স্লোগান দেওয়ায় যুবক আটক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।