সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণভোটের জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন সংসদের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা ছিল। নির্বাচিতদের প্রথমে সংসদ সদস্য এবং পরে পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপির ২০৯ জন এমপি কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, পরিষদের সদস্য হিসেবে নেননি। সংশ্লিষ্টরা বলছেন, এতে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম শুরুতেই বাধাগ্রস্ত হয়েছে এবং নতুন রাজনৈতিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।
বিএনপি দাবি করছে, বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ বা এর সদস্যদের আলাদা শপথের কোনো বিধান নেই এবং প্রধান নির্বাচন কমিশনারেরও এ ধরনের শপথ পড়ানোর এখতিয়ার নেই।
সংবিধান সংস্কার পরিষদের শপথে অস্বীকৃতি, নতুন সংসদে অনিশ্চয়তা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।