Web Analytics

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলের একটি প্রতিনিধিদল তুরস্কের ১০৩তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল ঢাকার গ্র্যান্ড বলরুমে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রমিস সেন এ আয়োজন করেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক নেতা, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জামায়াত প্রতিনিধিদলে নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও মাওলানা রফিকুল ইসলাম খান এমপিসহ দলের নেতারা ও পরামর্শকেরা ছিলেন।

ডা. শফিকুর রহমান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানকে উদ্দেশ করে লেখা একটি শুভেচ্ছাবাণী রাষ্ট্রদূত রমিস সেনের কাছে হস্তান্তর করেন। এতে তুরস্কের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে অভিনন্দন জানানো হয়। জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, এ অংশগ্রহণ বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করবে এবং পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও বাড়াবে।

30 Oct 26 1NOJOR.COM

ঢাকায় তুরস্কের ১০৩তম জাতীয় দিবসের আয়োজনে অংশ নিল জামায়াত প্রতিনিধিদল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।