Web Analytics

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন। তারা রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি এবং শিবিরে বসবাসরত মানুষের জীবনযাত্রা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। সদস্যরা রোহিঙ্গাদের দৈনন্দিন জীবন, বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের অংশ হিসেবে প্রতিনিধিদলটি ৬ নম্বর ক্যাম্পের রোহাং হেরিটেজ সেন্টার, ৯ নম্বর ক্যাম্পের টার্কিশ হাসপাতাল এবং ৪ নম্বর ক্যাম্পের বিশ্ব খাদ্য কর্মসূচির খাদ্য বিতরণকেন্দ্র ঘুরে দেখে। তারা রোহিঙ্গা যুবক ও নারীদের সঙ্গে মতবিনিময়ও করেন। এ সময় রোহিঙ্গারা তাদের নানা সমস্যা ও অভিজ্ঞতার কথা সদস্যদের সামনে তুলে ধরেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। কমিটির সদস্য এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, সানজিদা ইসলাম ও মীর আহমাদ বিন কাসেমও উপস্থিত ছিলেন। কক্সবাজার-৪, উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীও পরিদর্শনে অংশ নেন।

16 Oct 26 1NOJOR.COM

উখিয়ার রোহিঙ্গা শিবির, হাসপাতাল ও খাদ্য বিতরণকেন্দ্র পরিদর্শন করলেন সংসদীয় কমিটির সদস্যরা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।