স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরাতে আন্তর্জাতিক মহলের অব্যাহত সমর্থন প্রয়োজন। তিনি বলেন, বিশ্বের অন্যান্য সংঘাতের ভিড়ে রোহিঙ্গা ইস্যু যেন চাপা না পড়ে। রোববার সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন আয়োজিত বৈঠকে রোহিঙ্গা সংকট থেকে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জাতিসংঘ, প্রভাবশালী দেশ এবং মানবাধিকার সংস্থাগুলোকে বিষয়টি নজরে রাখার আহ্বান জানান। তাঁর মতে, সংকটটি এখন শুধু মানবিক ইস্যু নয়; দীর্ঘদিন বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থান বাংলাদেশের ওপর বড় চাপ সৃষ্টি করছে এবং আঞ্চলিক নিরাপত্তার হুমকিও বাড়াচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গা সংকট নয় বছরের বেশি সময় ধরে চলছে এবং কেবল সংকট ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ থাকা আর যথেষ্ট নয়। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দিতে রাখাইনে নিরাপদ পরিবেশ গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন। এ লক্ষ্য পূরণে জাতীয় ও আন্তর্জাতিক কৌশল নতুন করে পুনর্নির্ধারণ বা রি-ফ্রেমিং জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
মর্যাদাপূর্ণ রোহিঙ্গা প্রত্যাবাসনে অব্যাহত বৈশ্বিক সমর্থন চেয়েছে বাংলাদেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।