Web Analytics

জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে অবতরণ করে। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর বিকেলে তার অন্তালিয়ায় পৌঁছানোর কথা রয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় অন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে। ১১ ও ১২ নভেম্বর অন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন এবং বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

১২ নভেম্বরের ভাষণে তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশের ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা ও জলবায়ু-সহনশীল টেকসই উন্নয়নে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। গ্রিন জোনে বাংলাদেশ পাট প্যাভিলিয়ন স্থাপন করেছে এবং ব্লু জোনে দুটি সাইড ইভেন্টের আয়োজন করেছে। ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

10 Nov 26 1NOJOR.COM

কপ-৩১ ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।