Web Analytics

যুক্তরাজ্যের বহু ধর্মীয় সমাজের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবেন রাজা তৃতীয় চার্লস। বাকিংহাম প্যালেসের প্রকাশিত নতুন সংজ্ঞায় বলা হয়েছে, রাজা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। রাজপরিবারের আর্থিক অবস্থার বার্ষিক পর্যালোচনা ‘সভরেইন গ্রান্ট রিপোর্ট ২০২৫–২৬’-এ রাজার আনুষ্ঠানিক দায়িত্বের বিষয়টি উল্লেখ করা হয়েছে, যেখানে তাকে চার্চ অব ইংল্যান্ডের সর্বোচ্চ প্রশাসক হিসেবে বর্ণনা করা হয়েছে।

খ্রিস্টান হলেও রাজা চার্লস সব ধর্মের মানুষের জন্য সমান মর্যাদা ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন। আন্তঃধর্মীয় সংলাপকে তিনি নিজের রাজকীয় কাজের মূল ভিত্তি হিসেবে নিয়েছেন, যার মাধ্যমে যুক্তরাজ্যের বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজা নিয়মিত আব্রাহামীয় ধর্মগুলো নিয়ে আলোচনা করেন এবং ব্রিটেন ও বিশ্বজুড়ে ইহুদি, মুসলিম, শিখ, অর্থোডক্সসহ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত থাকেন।

27 Jun 26 1NOJOR.COM

যুক্তরাজ্যে সব ধর্মের সুরক্ষা ও সম্প্রীতি রক্ষায় কাজ করবেন রাজা চার্লস

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।