Web Analytics

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের মৌলভিরহাট এলাকায় এক ইটভাটার শ্রমিককে হাত বেঁধে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটে ৯ এপ্রিল বিকেলে। ভুক্তভোগী চরকাদিরা ইউনিয়নের চরবসু বাদামতলী এলাকার বাসিন্দা কালু। অভিযোগ রয়েছে, ইটভাটায় শ্রমিক সরবরাহকারী ইসমাইল তাকে শ্বশুরবাড়ি থেকে ধরে এনে দোকানঘরে দুই হাত বেঁধে লাঠি দিয়ে মারধর করেন। ছয় মিনিটের ভিডিওতে দেখা যায়, কালুকে গালাগাল ও প্রতিজ্ঞা করানো হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামের একটি ইটভাটায় ৮০ হাজার টাকায় কাজের চুক্তি করেছিলেন কালু। অসুস্থ হয়ে বাড়ি ফেরার পর ইসমাইল তাকে ধরে এনে নির্যাতন করেন এবং তার ভাইদের দিয়ে কাজ করানোর স্বীকারোক্তি নেন। ভিডিওটি ভাইরাল হলে স্থানীয়রা বিচারের দাবি জানান। পুলিশ কালুকে উদ্ধার করেছে, তবে ইসমাইল পলাতক।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।

11 Apr 26 1NOJOR.COM

লক্ষ্মীপুরে ইটভাটার শ্রমিককে হাত বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, পুলিশ উদ্ধার করেছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।