Web Analytics

বগুড়ার শেরপুরে গরিবের ডাক্তার খ্যাত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা ডা. সামির হোসেন মিশুকে মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে রণবীরবালা এলাকার মকটেল আইল্যান্ড থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সেখানে একটি জন্মদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি নাশকতার মামলা রয়েছে।

শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। ডা. মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ডা. সাফদার হোসেনের ছেলে। তিনি পুণ্ড্রু পদকপ্রাপ্ত এবং গরিবের ডাক্তার হিসেবে স্থানীয়ভাবে পরিচিত।

তিনি পূর্বে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন এবং স্বাচিপ বগুড়া জেলা শাখা ও বঙ্গবন্ধু পরিষদের বগুড়া শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাগেরহাট (আইএসটি) সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত।

24 Jun 26 1NOJOR.COM

নাশকতার মামলায় বগুড়ার শেরপুরে স্বাচিপ নেতা ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।