ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটের দক্ষিণে দালাল বাজারসংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপনের অভিযোগ উঠেছে। পাশের একটি জমি ভরাটের জন্য সড়কের নিচ দিয়ে পাইপ নেওয়া হয়েছে বলে সরেজমিনে দেখা গেছে। সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কটির একটি অংশ ইতিমধ্যে দেবে গেছে।
স্থানীয়দের অভিযোগ, সুড়ঙ্গ করে পাইপ বসানোর ফলে সড়কের ওপরের অংশ দুর্বল হয়েছে। দ্রুত সুড়ঙ্গটি ভরাট না করলে মাটি সরে গিয়ে ভবিষ্যতে সড়কের বিভিন্ন অংশ ধসে পড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়া এবং বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে বলেও তারা জানান।
জমির মালিক মামুন বলেন, জমি ভরাটের কাজটি স্থানীয় সাফিজুল মাতাব্বর ও তাঁর ছেলে আসাদুল মাতাব্বর করছেন। তবে সাফিজুল মাতাব্বর মহাসড়ক ফুটো করে পাইপ বসানোর বিষয়টি জানেন না দাবি করে বলেন, তাঁর কোনো ড্রেজার নেই। ভোলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
মহাসড়কের নিচে ড্রেজারের পাইপ বসানোর অভিযোগে সড়ক দেবে গেছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।