চুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়ন ও চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ২৯ আগস্ট থেকে কুষ্টিয়া, মেহেরপুর, দর্শনা, জীবননগর ও ঝিনাইদহ রুটে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানার আলী হোসেন মার্কেটের তৃতীয় তলায় বাস মালিক সমিতির সভায় এ সিদ্ধান্ত হয়।
পরিবহন শ্রমিকরা ২৭ আগস্ট বিকেল ৫টার দিকে দৌলতদিয়াড় বাসস্ট্যান্ড মোড়ে অটোচালক ও আন্তঃজেলা বাস শ্রমিকদের সংঘর্ষে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। যাত্রী তোলা নিয়ে বিরোধের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা গাড়ি চালাবেন না বলেও জানান।
জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন ইজিবাইকের রং নির্ধারণ ও তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লোকাল বাস সার্ভিসও বন্ধ রাখার কথা বলা হয়েছে। দাবি ৩০ আগস্টের মধ্যে পূরণ না হলে ৩১ আগস্ট থেকে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন রুটের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হবে বলে ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে ২৯ আগস্ট বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা পৌরসভার সামনে জেলা পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন হবে।
দাবি পূরণ না হলে ২৯ আগস্ট থেকে চুয়াডাঙ্গার আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।