যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়েছে জার্মানি ও গ্রিস। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই। তাই জার্মানি এ যুদ্ধে অংশ নেবে না এবং সামরিক শক্তি ব্যবহার করে হরমুজ প্রণালী খোলা রাখার উদ্যোগেও যুক্ত হবে না। তিনি আরও বলেন, যতদিন এই যুদ্ধ চলবে, ততদিন কোনো ধরনের অংশগ্রহণ হবে না।
গ্রিসের সরকারি মুখপাত্র পাভলোস মারিনাকিসও জানিয়েছেন, গ্রিস হরমুজ প্রণালীতে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোকে প্রণালী নিরাপদ রাখতে সহযোগিতার আহ্বান জানালেও ইউরোপের বেশ কয়েকটি দেশ এতে অনীহা দেখাচ্ছে।
জার্মানি ও গ্রিসের এই অবস্থান পশ্চিমা মিত্রদের মধ্যে মতপার্থক্যকে স্পষ্ট করছে এবং ইরান ঘিরে সংঘাতের বিষয়ে ইউরোপের সতর্ক অবস্থানকে তুলে ধরছে।
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অংশ নেবে না জার্মানি ও গ্রিস
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।