Web Analytics

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় আবুল কালাম আজাদ লেলিন ওরফে শুটার লেলিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ৪৬ বছর বয়সী লেলিনকে সোমবার চট্টগ্রামের মিরসরাই থেকে ডিবির মিরপুর বিভাগের একটি আভিযানিক দল গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছেন উপকমিশনার মোহাম্মদ রাকিব খান।

পুলিশ জানিয়েছে, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি লেলিন। তার বাসা শাহ আলী থানার ব্লক-বি এলাকায়। পুলিশ আরও জানিয়েছে, তার বিরুদ্ধে মিরপুরে চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

রাড্ডায় হামলার ঘটনায় এ পর্যন্ত অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বেশির ভাগ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। ঘটনাটিতে জড়িত অন্তত ৪০ জনের একটি তালিকা করা হয়েছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তালিকাভুক্ত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

20 Oct 26 1NOJOR.COM

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর ও লুটপাট মামলায় শুটার লেলিন গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।