Web Analytics

দুই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে আবার কয়লা উত্তোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোরে খনির ভূগর্ভের নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে প্রাথমিকভাবে উত্তোলন শুরু হয় এবং শুক্রবার সকাল থেকে পুরোদমে কার্যক্রম চালু করা হয়। পুরোনো ১৩০৯ নম্বর ফেইজের কয়লা শেষ হওয়ায় গত ১২ আগস্ট থেকে খনিতে উত্তোলন বন্ধ ছিল।

১৩০৯ নম্বর ফেইজ থেকে মোট ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা সম্ভব হয়েছিল। বন্ধের দুই মাসে পুরোনো ফেইজ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি নতুন ফেইজে স্থানান্তর এবং বিভিন্ন কারিগরি কাজ সম্পন্ন করা হয়। কাজ শেষে বৃহস্পতিবার রাতে নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে প্রাথমিকভাবে ২১৫ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়।

বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক, মাইন অপারেশন, খান মো. জাফর সাদিক উত্তোলন পুনরায় শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন ফেইজ থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে খনির ইয়ার্ডে প্রায় ৬ লাখ মেট্রিক টন কয়লা মজুত রয়েছে। নতুন ফেইজ চালু হওয়ায় উৎপাদন কার্যক্রমে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।

16 Oct 26 1NOJOR.COM

দুই মাস পর নতুন ফেইজ থেকে বড়পুকুরিয়া কয়লাখনিতে উত্তোলন শুরু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।