Web Analytics

রাজধানীর নীলক্ষেতে জুলাই আন্দোলনের সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আবুল বারকাতকে জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত এ জামিন মঞ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন নিশ্চিত করেছেন। গত রোববার তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। প্রথমে জামিন আবেদন নামঞ্জুর হলেও মঙ্গলবার ৫ হাজার টাকার মুচলেকায় পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় মুক্তিতে আর বাধা নেই।

গত ১০ জুলাই ধানমণ্ডির বাসা থেকে আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয় জনতা ব্যাংক থেকে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে। ওই মামলায় ৭ জুন আপিল বিভাগ থেকে তিনি জামিন পান, শর্ত ছিল পাসপোর্ট আদালতে জমা দেওয়া।

আব্দুল ওয়াদুদ হত্যা মামলাটি নিউমার্কেট থানায় তার শ্যালক আব্দুর রব দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়েছে।

16 Jun 26 1NOJOR.COM

আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন মঞ্জুর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।