Web Analytics

তীব্র আর্থিক সংকট ও অনিয়ম থেকে উত্তরণে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসিকে সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য পুনরুদ্ধার রূপরেখা তৈরির কঠোর নির্দেশ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও অন্য কর্মকর্তাদের এ নির্দেশ দেওয়া হয়। আগামী ১২ থেকে ২৪ মাসে অগ্রাধিকারভিত্তিক লক্ষ্য বাস্তবায়নের কথা বলা হয়েছে।

সভায় জানানো হয়, জনতা ব্যাংকের মোট ঋণের প্রায় ৭০ শতাংশ খেলাপি হয়ে গেছে। ব্যাংকটির মূলধন ভিত্তি অত্যন্ত দুর্বল এবং এটি চরম নেতিবাচক নিট ইন্টারেস্ট মার্জিনে কার্যক্রম পরিচালনা করছে। খেলাপি ঋণের বড় অংশ অল্পসংখ্যক প্রভাবশালী গ্রাহকের কাছে কেন্দ্রীভূত বলে সূত্র জানিয়েছে। এসব বড় হিসাব চিহ্নিত করে সময়াবদ্ধ পৃথক রেজুলুশন পরিকল্পনা এবং নগদ অর্থ আদায়কে আলাদা কেপিআই হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন বড় ঋণে সতর্কতা, এসএমই, কৃষি ও উৎপাদনশীল খাতে গুণগত ঋণ বৃদ্ধি এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, নিরীক্ষা ও কমপ্লায়েন্স জোরদারের কথা বলা হয়েছে। দুবাই বা ইউএই কার্যক্রম চালু রাখা কিংবা নিয়মতান্ত্রিকভাবে বন্ধের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত দিতে হবে। চেয়ারম্যান এম ফজলুর রহমান বলেন, বিভাগের নির্দেশনার আলোকে কার্যক্রম শুরু হয়েছে।

24 Aug 26 1NOJOR.COM

প্রায় ৭০ শতাংশ খেলাপি ঋণের মধ্যে জনতা ব্যাংককে পুনরুদ্ধার পরিকল্পনার নির্দেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।