Web Analytics

ইরানে সম্ভাব্য পারমাণবিক হামলার আশঙ্কা জানিয়ে জাতিসংঘের জ্যেষ্ঠ কূটনীতিক মোহাম্মদ সাফা পদত্যাগ করেছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট ও দীর্ঘ চিঠির মাধ্যমে তিনি জানান, জাতিসংঘ এমন এক পরিস্থিতির প্রস্তুতি নিচ্ছে যেখানে ইরানে পারমাণবিক হামলার ঝুঁকি রয়েছে। ২০১৩ সাল থেকে তিনি আন্তর্জাতিক সংস্থা প্যাট্রিয়টিক ভিশনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যা জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বিশেষ পরামর্শমূলক মর্যাদা পেয়েছে। ২০১৬ সালে তাকে জাতিসংঘে সংস্থাটির স্থায়ী প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়।

সাফা অভিযোগ করেন, জাতিসংঘের শীর্ষপর্যায়ে একটি প্রভাবশালী লবির প্রভাব রয়েছে এবং সংস্থাটি যুদ্ধপন্থি অবস্থান নিচ্ছে। তিনি বলেন, তেহরান কোনো জনশূন্য শহর নয়; সেখানে প্রায় ১ কোটি মানুষের বসবাস। মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত না হতে এবং সম্ভাব্য ‘পারমাণবিক শীতকাল’ ঠেকাতে তিনি আগাম সতর্কতা হিসেবে পদত্যাগ করেছেন।

তার পদত্যাগ ও অভিযোগের বিষয়ে জাতিসংঘ এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

31 Mar 26 1NOJOR.COM

ইরানে সম্ভাব্য পারমাণবিক হামলার আশঙ্কায় জাতিসংঘ কূটনীতিকের পদত্যাগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।