সামরিক সক্ষমতা জোরদারে নতুন একটি আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্বের ঘোষণা দিতে যাচ্ছে কাতার। দোহায় অনুষ্ঠিত গ্লোবাল সিকিউরিটি ফোরামে দেশটির উপপ্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে প্রতিরক্ষা খাতে নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে শিগগিরই এ ঘোষণা দেওয়া হবে।
উপপ্রধানমন্ত্রী আল-থানি জানান, কাতার সম্প্রতি তার প্রতিরক্ষা সক্ষমতা পর্যালোচনা করেছে। এ পর্যালোচনায় আকাশ প্রতিরক্ষা, ড্রোন হামলা মোকাবিলা, সাইবার নিরাপত্তা এবং পানির নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদারের গুরুত্বও তুলে ধরেন।
আল-থানি বলেন, মৌলিক বিষয়গুলোতে দেশগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে, যদিও প্রতিটি দেশের নিজস্ব পররাষ্ট্রনীতি আছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা উপসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে। তাঁর দাবি, চলমান সংঘাতের সময় যৌথ অভিজ্ঞতা ও কয়েক দশকের সামরিক বিনিয়োগের ফলে ৯০ শতাংশের বেশি হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে।
নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্ব শিগগিরই ঘোষণা দেবে কাতার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।