Web Analytics

বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, সরকার ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদি ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা গ্রহণ করছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (২য় সংশোধিত)’ প্রকল্পের সমাপনী কর্মশালায় তিনি বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মন্ত্রী বলেন, ইলিশের নিরাপদ প্রজনন ও বিচরণের জন্য নদীর স্বাভাবিক প্রবাহ ও পানির মান বজায় রাখতে হবে এবং শিল্পবর্জ্য নিঃসরণ বন্ধে সব মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে হবে। জাটকা নিধন, মা ইলিশ আহরণ ও কারেন্ট জালের ব্যবহার বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জেলেদের বিকল্প কর্মসংস্থান, প্রশিক্ষণ ও অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গবেষক ও বিশেষজ্ঞদের নিয়ে একটি উপদেষ্টা দল গঠনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৭০ থেকে ৮০ শতাংশই বাংলাদেশে হয়। তিনি ইলিশকে জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন এবং জানান, ২০২৫-২৬ অর্থবছরে জেলেদের জন্য প্রায় ২৪ কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে।

22 Jun 26 1NOJOR.COM

ইলিশ রপ্তানি ও টেকসই ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে বাংলাদেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।