Web Analytics

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার মিসর, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে তৃতীয় বৈঠকের আয়োজন করেন। কূটনৈতিক সূত্র জানায়, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আন্তালিয়ায় অনুষ্ঠিত ৫ম আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের সাইডলাইনে এই বৈঠক হয়। বৈঠকের আলোচ্য বিষয় বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

শুক্রবার থেকে রোববার পর্যন্ত চলা এই ফোরামে বিশ্বনেতা ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা অংশ নিচ্ছেন। বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবিলাই এবারের ফোরামের মূল লক্ষ্য। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ফোরামটি অনুষ্ঠিত হচ্ছে।

‘আগামীর রূপরেখা, অনিশ্চয়তার ব্যবস্থাপনা’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই ফোরামের বৈশ্বিক যোগাযোগ অংশীদার হিসেবে কাজ করছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু।

18 Apr 26 1NOJOR.COM

আন্তালিয়ায় মিসর, পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে তৃতীয় বৈঠক আয়োজন করল তুরস্ক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।