পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ইদিলপুর কালীমন্দিরের পাশের শ্মশানের ঝোপঝাড়ে পরিত্যক্ত চারটি ব্যাগের ভেতর থেকে ল্যাপটপগুলো পাওয়া যায়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান জানান, সোমবার সকালে স্থানীয়রা ইদিলপুর মহাশ্মশানের ঝোপঝাড়ে কয়েকটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগগুলো উদ্ধার করে এবং তল্লাশি চালিয়ে ১৭টি ল্যাপটপ পায়। যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে, এগুলো ওই বিদ্যালয় থেকে চুরি যাওয়া ল্যাপটপ।
গত ১৩ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা ল্যাব থেকে ১৭টি ল্যাপটপ ও অ্যাডাপ্টর চুরি করে নিয়ে যায়, যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। ওসি জানান, আদালতের মাধ্যমে উদ্ধার হওয়া ল্যাপটপগুলো বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
পাবনার একটি স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।