শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ডসহ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে সরেজমিন পরিদর্শনের সুপারিশ করেছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটি বলেছে, কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংসদীয় কমিটির সরেজমিন পরিদর্শনকে গুরুত্ব দিতে হবে। জ্ঞানভিত্তিক, দুর্নীতিমুক্ত ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়।
বিগত সরকারের সময়ে বৈষম্যের শিকার হয়ে প্রয়োজনীয় শর্ত পূরণ করেও এমপিওভুক্ত হতে না পারা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার সুপারিশ করা হয়েছে। অবসরপ্রাপ্ত ২৫ হাজার শিক্ষকের অবসর ও কল্যাণ সুবিধার ভাতা প্রদানের কার্যক্রম নেওয়ায় কমিটি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। বৈঠকে আরও বলা হয়, বর্তমান সরকার এ বছরের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ তদন্তে সরেজমিন পরিদর্শনের সুপারিশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।