Web Analytics

বুধবার সকালে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার একটি গ্রামীণ এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যা ১৯৪০ সালের পর ওই অঞ্চলের সবচেয়ে বড় ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল উইলিস শহর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে। প্রশান্ত মহাসাগরীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন ফোর্ট ব্র্যাগসহ দূরবর্তী এলাকায়ও অনুভূত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, কিছু মানুষ আহত হয়েছে, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মেন্ডোসিনো কাউন্টির মুখপাত্র হেদার রোজ জানান, হাসপাতালগুলো কিছু আহতের খবর দিয়েছে, তবে বিস্তারিত জানা যায়নি। উপকেন্দ্রের কাছাকাছি ছয়টি শহরের ৬ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞ লুসি জোনস বলেছেন, প্রায় ৯০ বছরের মধ্যে এটি ওই অঞ্চলের সবচেয়ে বড় ভূমিকম্প, যা কোনো বড় চ্যুতির ওপর নয়। তিনি জানান, আফটারশক হতে পারে, তবে তা কম মাত্রার হবে।

ক্যালিফোর্নিয়ার জরুরি সেবা কার্যালয় জানিয়েছে, ‘মাইশেক’ অ্যাপের মাধ্যমে প্রায় ৬ লাখ ৫৭ হাজার সতর্কবার্তা পাঠানো হয়েছে এবং অন্যান্য ব্যবস্থার মাধ্যমে মোট সতর্কবার্তার সংখ্যা ১০ লাখেরও বেশি হতে পারে।

25 Jun 26 1NOJOR.COM

উত্তর ক্যালিফোর্নিয়ায় ৫.৬ মাত্রার ভূমিকম্প, আহত ও বিদ্যুৎ বিভ্রাটের খবর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।