শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ২ হাজার ২৬ জন প্রার্থীর মধ্যে ৮৩২ জনের বার্ষিক আয় ৫ লাখ টাকার নিচে, যা মোট প্রার্থীর প্রায় ৪১ শতাংশ। এই তথ্য বাংলাদেশ নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে প্রকাশ করা হয়।
সুজনের তথ্যমতে, ৯৫ জন প্রার্থীর বার্ষিক আয় ১ কোটি টাকার বেশি, ৭৪১ জনের আয় ৫ থেকে ২৫ লাখ টাকার মধ্যে, ১৩২ জনের আয় ২৫ থেকে ৫০ লাখ টাকার মধ্যে এবং ৭১ জনের আয় ৫০ লাখ থেকে ১ কোটি টাকার মধ্যে। ১৫৫ জন প্রার্থী হলফনামায় আয়ের ঘর পূরণ করেননি। কোটি টাকার বেশি আয়কারীদের মধ্যে ৫১ জন বিএনপির, ২৫ জন স্বতন্ত্র এবং পাঁচজন জাতীয় পার্টির প্রার্থী।
বিশ্লেষণে দেখা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় এবার উচ্চ ও নিম্ন আয়ের প্রার্থীর সংখ্যা কিছুটা কমেছে। গতবার ৮ দশমিক ৭৭ শতাংশ প্রার্থীর আয় ছিল ১ কোটি টাকার বেশি এবং ৪৫ শতাংশের আয় ছিল ৫ লাখ টাকার নিচে; এবার তা যথাক্রমে ৪ দশমিক ৫৯ ও ৪১ শতাংশ।
বাংলাদেশে ৪১ শতাংশ সংসদ প্রার্থীর আয় বছরে পাঁচ লাখ টাকার নিচে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।