Web Analytics

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ায় সাঙ্গু নদীর ভাঙনে বেড়িবাঁধের বিভিন্ন অংশ ধসে পড়েছে। বর্ষায় প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট তীব্র স্রোতে এ ক্ষতি হয়েছে। এতে বসতঘর, কবরস্থান, মসজিদ, গ্রামীণ সড়ক ও ফসলি জমি হুমকিতে পড়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক দিয়ে শিক্ষার্থীদের মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

গত জুলাইয়ের শুরুতে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে বেড়িবাঁধের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং লোকালয়ে পানি ঢোকে। জরুরি মেরামতের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ১৯ লাখ টাকা বরাদ্দ দেয়। নদীভাঙন ঠেকাতে ১৫০ মিটার এলাকায় জিও টিউব স্থাপনের পরিকল্পনা নেওয়া হলেও কাজ শুরুর পর নতুন করে ভাঙন দেখা দেয়।

কাজ চলাকালে বেড়িবাঁধের কয়েকটি অংশ নদীগর্ভে ধসে পড়ায় জিও টিউব স্থাপনের কাজ আপাতত বন্ধ রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বর্ষায় ভাঙনের আতঙ্কে থাকতে হয় এবং ভাঙন অব্যাহত থাকলে আরও বিস্তীর্ণ এলাকা বিলীন হতে পারে। পটিয়া পানি উন্নয়ন শাখা-১-এর উপসহকারী প্রকৌশলী মাহবুব আলম বলেন, নতুন সমীক্ষা ও পরিস্থিতি পর্যালোচনার পর টেকসই প্রতিরোধপদ্ধতি নির্ধারণ করে কাজ শুরু করতে হবে।

07 Nov 26 1NOJOR.COM

সাঙ্গু নদীর ভাঙনে সাতকানিয়ার বেড়িবাঁধ ধস, বন্ধ মেরামতের কাজ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।