Web Analytics

বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে, ফলে চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। শনিবার, ২৯ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ হাজার ১০১ জন।

নতুন করে মারা যাওয়া দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ৫১ থেকে ৫৫ বছরের মধ্যে এবং অন্যজনের বয়স ৬১ থেকে ৬৫ বছরের মধ্যে। মোট ৯০ মৃতের মধ্যে নারী ৫১ জন, যা ৫৭ দশমিক ৩ শতাংশ; পুরুষ ৩৮ জন, যা ৪২ দশমিক ৭ শতাংশ। একজনের তথ্য পরে ‘ফলস’ হিসেবে এসেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালে ৩১ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালে ১১ জন মারা গেছেন। ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে মৃত্যু হয়েছে তিনজনের। খুলনায় ১৭, বরিশালে ৯, ময়মনসিংহে ৮, চট্টগ্রামে ৫, রাজশাহীতে ৪ এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন। এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ৫৮৬ জন; ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৩৯৫ জন।

29 Aug 26 1NOJOR.COM

আরও দুই ডেঙ্গু মৃত্যুতে দেশে চলতি বছরের মৃতের সংখ্যা দাঁড়াল ৯০

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।