Web Analytics

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, পল্টনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়া ওসমান হাদির ঘটনাটি নৃশংস ও দুঃখজনক। তিনি আহ্বান জানান, দুষ্কৃতকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে।

তারেক রহমান বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। তিনি ছাত্রদলসহ দলের সব স্তরের নেতাকর্মীদের ধৈর্য, সচেতনতা ও সহযোগিতার আহ্বান জানান। কর্মশালায় তিনি পরিকল্পিত ও সমন্বিত রাজনীতির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা দেশের উন্নয়নে বড় বাধা।

গুলিবিদ্ধ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় রাজনৈতিক মহলে উদ্বেগ ও নিন্দার ঝড় উঠেছে।

12 Dec 25 1NOJOR.COM

ওসমান হাদির ওপর হামলার নিন্দা জানিয়ে সহযোগিতার আহ্বান তারেক রহমানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।