যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সোমবার জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক পাচারকারী একটি নৌযানে হামলায় দুইজন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কমান্ড বা সাউথকমের মতে, রোববার পরিচিত মাদক পাচার রুটে চলাচলকারী একটি নিম্নপ্রোফাইল নৌযানে যৌথ টাস্কফোর্স ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার প্রাণঘাতী হামলা চালায়।
দুই মাসেরও বেশি বিরতির পর এ ধরনের হামলার খবর প্রথম প্রকাশ্যে এল। ওই বিরতির আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে অপারেশন সাউদার্ন স্পিয়ার শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অন্তত ৬৭টি নৌযান ধ্বংস এবং কমপক্ষে ২২১ জনকে হত্যা করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সাউথকমের কমান্ডার জেনারেল ফ্রান্সিস এল ডোনোভান মাদক পাচারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র মাদক-সন্ত্রাসীদের ওপর সর্বাত্মক চাপ সৃষ্টি, তাদের কার্যক্রম ব্যাহত, নেতৃত্ব ভেঙে দেওয়া এবং অঞ্চলজুড়ে কার্টেল সন্ত্রাস নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি এ অভিযানকে যুক্তরাষ্ট্রের মাতৃভূমি রক্ষায় প্রাণঘাতী নির্ভুলতা, সক্ষমতা ও অটল সংকল্পের প্রদর্শন হিসেবে বর্ণনা করেন।
পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলায় দুইজন নিহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।