Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশকে বিশ্বের ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলা হচ্ছে। শনিবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, একসময় বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে আসত, এখন দেশীয় শিক্ষার্থীরা বিদেশে যায়। সরকার দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ‘সেন্টার অফ এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে চায়, যাতে বিদেশি শিক্ষার্থীরা আবারও বাংলাদেশে পড়াশোনায় আগ্রহী হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী এবং বিদেশে সুনাম অর্জন করেছে। দেশের বিপুল জনসম্পদকে কাজে লাগাতে হলে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে স্থানীয় চাহিদার দিকেও নজর দিতে হবে। নওগাঁ অঞ্চলে প্রচুর আম ও কৃষিপণ্য উৎপাদন হওয়ায় ভবিষ্যতে ‘ফুড টেকনোলজি’র মতো বিষয় চালু করা যেতে পারে।

অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছানাত আলীর সভাপতিত্বে ইউজিসি চেয়ারম্যান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

18 Jul 26 1NOJOR.COM

বাংলাদেশকে বৈশ্বিক শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে সরকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।