Web Analytics

ইরানে হাজার বছরের প্রাচীন নওরোজ উৎসবের প্রস্তুতি চলছে যুদ্ধের আশঙ্কা ও অনিশ্চয়তার মধ্যেও। বসন্তের প্রথম দিনকে স্বাগত জানানো এই উৎসবকে ঘিরে সাধারণত নতুন পোশাক, মিষ্টি ও খাবার কেনাকাটায় ব্যস্ত থাকে মানুষ। তবে এ বছর রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে উৎসবের স্বাভাবিক আমেজ নেই। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় তেহরান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকেই সেখানে ফিরতে ভয় পাচ্ছেন।

তেহরানের উত্তর-পূর্বে দামাভান্দের এক নারী জানান, আগের বছরগুলোতে ঘর পরিষ্কার ও নতুন জামাকাপড় কেনার ব্যস্ততা থাকলেও এবার দিনগুলো দীর্ঘ ও অনিশ্চিত মনে হচ্ছে। তিন হাজার বছরেরও বেশি পুরোনো এই উৎসবটি ইরানসহ পারস্য সংস্কৃতির মানুষের কাছে নবজীবনের প্রতীক।

যুদ্ধের আশঙ্কা সত্ত্বেও ইরানিরা সীমিত পরিসরে ঐতিহ্য ধরে রেখে নওরোজ উদযাপনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।

20 Mar 26 1NOJOR.COM

যুদ্ধের আশঙ্কার মধ্যেও তেহরানে নওরোজের প্রস্তুতি চলছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।