Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার নিশ্চিতকরণ, আবাসন ব্যবস্থা সম্প্রসারণ, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ ও শিক্ষার মানোন্নয়নসহ মঙ্গলবার ১৩টি দাবি জানিয়েছে ঢাবি বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে দেওয়া এক স্মারকলিপিতে দাবি জানানো হয়। এই সময় দেশের ইতিহাসে ও জ্ঞান বিজ্ঞানের গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরা হয়। রাস্তা সংস্কার, নিরাপদ পরিবহন ব্যবস্থা, এক শিক্ষার্থীর এক সিট আবাসন ব্যবস্থা, বৃত্তি ও খণ্ডকালীন কাজের ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ ১৩ দাবি তুলে ধরা হয়।

04 Mar 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থানে হামলাকারীদের বিচারসহ ১৩ দাবি ঢাবি সাদা দলের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।