Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নাম প্রচার করে দাবি করা হচ্ছে যে দলের শীর্ষ নেতাদের স্ত্রী বা আত্মীয়রা নারী আসনে মনোনয়ন পাচ্ছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি উল্লেখ করেন, এসব অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে চালানো হচ্ছে। জামায়াতে ইসলামী একটি ইসলামী, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক সংগঠন হিসেবে গঠনতন্ত্র অনুযায়ী সব সিদ্ধান্ত গ্রহণ করে, যেখানে আত্মীয়তা বা স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই।

তিনি আরও জানান, নারী সংসদ সদস্য মনোনয়ন প্রক্রিয়া গঠনতান্ত্রিকভাবে এবং মহিলা বিভাগের সঙ্গে পরামর্শক্রমে সম্পন্ন হবে। তিনি সংশ্লিষ্ট সবাইকে ভুয়া তথ্য প্রচার থেকে বিরত থাকতে এবং জনগণকে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হতে আহ্বান জানান।

25 Feb 26 1NOJOR.COM

সংরক্ষিত নারী আসন নিয়ে ভুয়া তথ্যের প্রতিবাদ জানাল জামায়াতে ইসলামী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।