Web Analytics

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন জরুরি। ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশে উন্নত হেপাটাইটিস বি চিকিৎসা নিশ্চিত করা গেলে রোগীদের বিদেশমুখিতা ও চিকিৎসা ব্যয় কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

মন্ত্রী জানান, বাংলাদেশের উল্লেখযোগ্য জনগোষ্ঠী ফ্যাটি লিভারে আক্রান্ত হলেও অনেকেই এ বিষয়ে অবগত নন। অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণের কারণে ফ্যাটি লিভার রোগীর সংখ্যা বাড়ছে বলে তিনি উল্লেখ করেন এবং জনসচেতনতা বাড়াতে সবার প্রতি আহ্বান জানান। বিএমইউর হেপাটোলজি বিভাগে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এমিরিটাস অধ্যাপক সাইমন টেইলর রবিনসনকে নিয়োগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিদেশি ও আঞ্চলিক বিশেষজ্ঞদের সম্পৃক্ততা চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে।

বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সদস্যরা সব গর্ভবতী নারীর জন্য হেপাটাইটিস বি স্ক্রিনিং বাধ্যতামূলক করার দাবি জানান। মন্ত্রী দাবিটিকে সময়োপযোগী বলে উল্লেখ করে বাস্তবায়নে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সাইমন টেইলর রবিনসন এবং সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. সামসুল আরফিন।

29 Jul 26 1NOJOR.COM

হেপাটাইটিস বি চিকিৎসা উন্নয়ন ও গর্ভবতীদের বাধ্যতামূলক স্ক্রিনিংয়ের পক্ষে মন্ত্রীর সমর্থন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।