ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে বড় বিক্ষোভ হয়েছে। আম আদমি পার্টির নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা এতে অংশ নেন। এ কর্মসূচল ঘিরে পুলিশ পাঁচ শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
বিক্ষোভকারীরা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম এবং বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তোলেন। কর্মসূচিতে আম আদমি পার্টির নেত্রী অতশী, সৌরভ ভরদ্বাজ, সঞ্জীব ঝা ও রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং অংশ নেন। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া ও ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার কর্মীরাও উপস্থিত ছিলেন।
পুলিশের ভাষ্য, প্রয়োজনীয় অনুমতি না থাকা এবং নিরাপত্তাজনিত কারণে কর্মসূচিতে বাধা দেওয়া হয়। তবে সৌরভ ভরদ্বাজ বলেন, প্রায় এক সপ্তাহ আগে অনুমতির জন্য আবেদন করা হয়েছিল। দিল্লি পুলিশ নিরাপত্তা জোরদার করে, যন্তর মন্তর এলাকায় বিধিনিষেধ দেয়, কয়েকটি মেট্রো স্টেশনে যাতায়াত নিয়ন্ত্রণ করে এবং বিক্ষোভস্থলসংলগ্ন এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ রাখে।
সিইসির পদত্যাগ দাবির বিক্ষোভে দিল্লিতে পাঁচ শতাধিক বিক্ষোভকারী আটক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।