গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক হামলায় নিহত ছয়জনের লাশ হাসপাতালে আনা হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন এবং ধ্বংসস্তূপের নিচ থেকে আরও নয়টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৬ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত ও আহতদের ঘটনার নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি বাহিনীর লঙ্ঘনে ১ হাজার ৬৬ জন নিহত এবং ৩ হাজার ৪৪৫ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া সামরিক অভিযানে এখন পর্যন্ত গাজায় ৭৩ হাজার ৯০ জন নিহত এবং ১ লাখ ৭৩ হাজার ৫৫৩ জন আহত হয়েছেন। দুই বছর ধরে চলা এই অভিযানে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের হিসাবে, গাজার পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে।
গাজায় ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় সাত ফিলিস্তিনি নিহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।