ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের চার সদস্যের একটি প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ার সিউলে গেছে। প্রতিনিধিদলের সদস্যরা বুধবার ঢাকার উদ্দেশে সিউলের পথে রওনা হন। দলের নেতৃত্ব দিচ্ছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাহমুদুল হোসাইন ওলিউল্লাহ।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি কে এম বিল্লাল হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ সজল এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ রাজন শিকদার।
সফরকালে প্রতিনিধিদলটি আইসিএপিপির সাধারণ অধিবেশনে অংশ নেবে। এ ছাড়া ৭ ও ৮ নভেম্বর সিউলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কয়েকটি সাংগঠনিক ও দাওয়াতি সভায়ও তারা অংশগ্রহণ করবে।
আইসিএপিপির অধিবেশনে যোগ দিতে সিউলে গেল ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।