Web Analytics

সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের সামনে থাকা কয়েকটি বড় চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। তিনি বলেন, ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে দিয়েই দেশের যাত্রা শুরু হচ্ছে।

তারেক রহমান দাবি করেন, নির্বাচনের পর উসকানি দেওয়া হচ্ছে এবং তিনি সারাদেশে বিএনপির নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তিনি সতর্ক করে বলেন, কোনো বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না এবং দলমত, ধর্ম-বর্ণ বা মতভেদ নির্বিশেষে দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না।

তিনি দলের অভ্যন্তরীণ কোন্দলের দিকেও ইঙ্গিত করে বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সময় কোথাও কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে, তবে এসব যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

14 Feb 26 1NOJOR.COM

নির্বাচন পরবর্তী চ্যালেঞ্জে সতর্ক থাকার আহ্বান জানালেন তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।