পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে আসামিদের বাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ তিনজনের মৃত্যু হয়েছে। ভাঁড়ারা ইউনিয়নের পদ্মা নদী থেকে কিশোরীর লাশ উদ্ধারের পর উত্তেজিত জনতা আসামিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুজন এবং সোমবার বিকেলে একজনের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৪ জুন কিশোরীর দাফনের পর আগুন লাগানোর ঘটনায় বাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আশপাশের কয়েকজন দগ্ধ হন। দগ্ধরা সবাই প্রতিবেশী ও আশপাশের মানুষ ছিলেন, অগ্নিকাণ্ডের সময় আসামিপক্ষের কেউ বাড়িতে ছিলেন না। নিহতরা হলেন সুমন শেখ, সাইফুল ইসলাম সাব্বির ও সাপু।
পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে পুলিশ নিহত কিশোরীর কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে গ্রেপ্তার করে, যারা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে বলে জানানো হয়েছে।
পাবনায় ধর্ষণ ও হত্যার পর আসামিদের বাড়িতে আগুনে দগ্ধ তিনজনের মৃত্যু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।